banglanews24.com Logo

কাদের সিদ্দিকীকে আদালতে তলব

19 Feb 2013   11:26:32 AM   Tuesday BdST

মবিনুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদারের দায়ের করা মামলার শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান আগামী ১৮ এপ্রিল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে (বীরোত্তম) আদালতে তলব করেছেন।

মঙ্গলবার সকালে মামলার শুনানি শেষে তাকে তলব করা হয়।

এর আগে মঙ্গলবার সকালে বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীরোত্তম)বিরুদ্ধে মানহানির মামলা করেন আরেক মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার।

মঙ্গলবার সকালে ধানমন্ডির ৭/৮-এ ফ্রি স্কুল স্ট্রিট হাতির পুলের বাসিন্দা রুহুল আমিন মজুমদার ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন।

গত ৯ ফেব্রুয়ারি কাদের সিদ্দিকী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক-শ্রমিক-জনতা লীগের এক সভায় বলেন, রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়। যা পরদিন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়।

এতে মুক্তিযোদ্ধা হিসেবে তারও মানহানি হয়েছে বলে তিনি মনে করেন।তাই তিনি এ মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত