banglanews24.com Logo

মেলায় এলো কিশোর উপন্যাস ‘আমাদের ক্লাস ক্যাপটেন’

17 Feb 2013   08:46:28 PM   Sunday BdST

নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

একুশে বইমেলায় এলো তানজিল রিমনের কিশোর উপন্যাস ‘আমাদের ক্লাস ক্যাপটেন’।

উপন্যাসটিতে যেমন রয়েছে অ্যাডভেঞ্চার, তেমনি রয়েছে খুদে একদল ছেলের দুরন্তপনা।

মফস্বল শহর হলেও স্কুলের ক্যাপটেন্সি নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কেননা পুরো জেলায় কেবল ওদের স্কুলেই ক্যাপটেনদের ব্যাপক আয়োজনে ক্যাপ ও ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এছাড়াও ক্যাপটেনের একটা প্রভাব রয়েছে স্কুল জুড়ে। রাতু, ফালু, সুজন, রাহু, শাহেদ ক্লাস সেভেনে পড়ে। একজন বাদে ওদের মাঝেও চলে এই লড়াই।

বড়দের চমকে দেওয়ার জন্য ওদের দারুণ একটা পরিকল্পনা আছে। কিন্তু ছোট হওয়ায় সাহস পাচ্ছে না তারা।

তারপরও পরিকল্পনা অনুযায়ীই সামনে এগিয়ে যায়। এরই মধ্যে কয়েকটি ঘটনা ঘটে যায়। রাতু পা ভেঙে একদম বিছানায়। ক্লাসে আসে একজন নতুন ছাত্র। বস্তা স্যার স্কুলের বাইরে অথচ ফালু আর স্কুলে আসে না। হঠাৎ উধাও হয়ে যায় চশমা শাহেদ। নাই তো নাই। চারদিকে ছেলেধরার কথা শোনা যাচ্ছে। রাতের আঁধারে ওরা বেরিয়ে পড়ে শাহেদকে খুঁজতে। পেয়ে যায় ছেলে ধরার সন্ধান। ওদের পিছু পিছু ভুতুড়ে জঙ্গলে, যেখানে দিনের বেলায়ও কেউ যায় না। এরপর নানা কাহিনী।

এভাবেই এগিয়ে গেছে কিশোর উপন্যাস ‘আমাদের ক্লাস ক্যাপটেন’।

তানজিল রিমন এ কিশোর উপন্যাসটির চমৎকার প্রচ্ছদ এঁকেছেন মানবেন্দ্র গোলদার। বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। মূল্য ১০০টাকা। বইটি পাওয়া যাচ্ছে মেলার ১০৩ নম্বর স্টলে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত