|

সংহতি আরব আমিরাত প্রবাসীদের
13 Feb 2013 07:48:14 PM Wednesday BdST
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: শাহবাগের চলমান গণজাগরণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট।
মঙ্গলবার রাতে দুবাইয়ের একটি হোটেলে এক সভায় এ সংহতি জানানো হয়।
সভা থেকে সব রাজাকারদের দ্রুত ফাঁসি কার্যকর করে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার ও জামায়াতের রাজনীতি বন্ধ করার আহবান জানানো হয়।
প্রবাসী ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টের সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালিত সভা শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে।
পরে স্বাধীনতার কবিতা, রাজাকার বিরোধী কবিতা, গান ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
গান পরিবেশন ও কবিতা আবৃত্তিতে অংশ নেন- সংস্কৃতিকর্মী আব্দুল হাছিব, মাসুক আহমদ, অনলাইন অ্যাকিভিস্ট মুক্তিযোদ্ধার সন্তান আফজাল সাদেকীন, ব্লগার মিজানুর রশীদ চৌধুরী, কণ্ঠশিল্পী সঞ্জয় ঘোষ, মুক্তিযোদ্ধার সন্তান জাবেদ আহমদ, সংস্কৃতি কর্মী ময়ূর আহমদ, সালেহ আহমদ টিপু, বিপুল, হেলাল মোহাম্মদ, বাবলু আহমদ ও আমিন উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে মোমবাতি জ্বালিয়ে দেশ থেকে রাজাকার নামক কালো অধ্যায় দূর করার শপথ করেন প্রবাসী ব্লাগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩ সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর- eic@banglanews24.com
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|