banglanews24.com Logo

ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ প্রদর্শনী

17 Feb 2013   10:33:46 PM   Sunday BdST

সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকায় ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘কিউবি ল্যাপটপ ফেয়ার-২০১৩’। এ প্রদর্শনী চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজক এক্সপো মেকার সূত্রে বাংলানিউজকে এসব তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ল্যাপটপ প্রদর্শনীর ২০১৩ পর্বের চূড়ান্ত প্রস্তুতি জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবারের ভেন্যু ঢাকার বিজয়সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর।

এবারের ল্যাপটপ প্রদর্শনীর পৃষ্ঠপোষকতার তালিকায় আছে অ্যাসার, আসুস, এইচপি এবং স্যামসাং। গেমিং জোনের পৃষ্ঠপোষকতা করছে গিগাবাইট।

বাংলাদেশ সময় ২২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত