|

গণ্ডার হত্যা ঠেকাতে সিবিআইয়ের তদন্ত চায় আসাম
04 Feb 2013 04:14:22 PM Monday BdST
আন্তর্জাতিক ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ভারতের আসাম রাজ্যে এবং রাজ্যের ও দেশের সবচেয়ে বড় জাতীয় পার্কে গণ্ডার হত্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রাজ্যটি থেকে গত বছর ৪০টির মতো গণ্ডার হত্যা করা হয়েছে। ক্রমবর্ধমান গণ্ডার হত্যার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিযোগ রাজ্য সরকারের। গণ্ডার শিকার বা হত্যার পেছনের কারণ উদ্ঘাটনের জন্য কাজিরাঙ্গা জাতীয় পার্ক ও রাজ্যের অন্যান্য স্থানে সিবিআইকে তদন্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে আসাম সরকার।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন,“ (গণ্ডার) হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। সিবিআইয়ের তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্র এবং এর সঙ্গে জড়িত কিছু উগ্রপন্থি, বনবিভাগের কর্মকর্তা ও অন্যান্য পশুহত্যাকারীদের মুখোশ খুলে দেওয়া হবে।”
শুধু গত সপ্তাহে সাতটি গণ্ডার মেরে হাতগুলো আলাদা করে নিয়ে গেছে শিকারিরা। আসামের উচু জেলা কারবি-আংলংয়ের কাছেই অধিকাংশ প্রাণী হত্যা করা হয়। অনেকে ওই অঞ্চলকে পশু শিকারের অভয়াশ্রম বলে।
বৃহস্পতিবার বনবিভাগ দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত, দুই জনকে কারণ দর্শানোর নোটিশ এবং তিন প্রহরীকে চাকরিচ্যুত করেছে।
পার্ক এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি গণ্ডার রক্ষার কাজে নিয়োজিত কর্মীদের সহায়তা করতে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত কমান্ডো মোতায়েন করেছে রাজ্য সরকার।
অস্ত্র সম্পর্কে কাজিরাঙ্গা জাতীয় পার্কের পরিচালক এনকে বাসু বলেন, “আমি সঠিক বলতে পারব না তবে হ্যাঁ একে সিরিজের অস্ত্র ব্যবহার করা হচ্ছে ।”
রাজ্য সরকারের এক হিসাব মতে, কাজিরাঙ্গাসহ আসামের দুটি ন্যাশনাল পার্কে প্রায় ২৩০০টি গণ্ডার ছিল। গত বছর প্রতি পাঁচ দিনে একটি গণ্ডার শিকার করা হয়েছে।
বিভব তালুকদার নামে এক প্রাণীসংরক্ষণবাদী কর্মী বলেন, “২০০৭ সাল থেকে সিবিআইয়ের তদন্ত কথা শুনছি কিন্তু কই কিছুই তো হচ্ছে না। কর্মকর্তারা যদি যথার্থভাবে দায়িত্ব পালন করে তাহলে সিবি আইয়ের তদন্তের প্রয়োজন নেই।”
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৩ সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|