banglanews24.com Logo

গণজাগরণ চত্বর ঘিরে বিজিবি’র টহল

18 Feb 2013   04:55:02 AM   Monday BdST

শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালে অতিরিক্ত নিরাপত্তার জন্য শাহবাগের গণজাগরণ চত্বর ঘিরে টহল দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাত পৌনে ৪টার দিকে বিজিবি’র কয়েকটি গাড়ি গণজাগরণ চত্বর প্রদক্ষিণ করে।

তবে তারা গণজাগরণ চত্বরে অবস্থান করেনি।

টিএসসি হয়ে গণজাগরণ চত্বরে এসে বিজিবি’র সদস্যরা কাঁটাবন আজিজ মার্কেট থেকে ঘুরে আবার গণজাগরণ চত্বর হয়ে রূপসী বাংলা হোটেলের দিকে চলে যান।

গণজাগরণ চত্বরে না থামায় কোনো বিজিবি সদস্যের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, জামায়াত- শিবিরের ডাকা হরতালে যাতে কোনো নাশকতার ঘটনা না ঘটে তাই অতিরিক্ত নিরাপত্তার জন্য বিজিবি টহল দিচ্ছে।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত