|

বুদ্ধির রাজা কিম উং-ইয়ং!
24 Jan 2013 06:27:51 PM Thursday BdST
তানজিল হুদা বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশ্ববিদ্যালয়ে ভর্তি ৪ বছর বয়সে। পিএইচডি ১৫ বছর বয়সে। পৃথিবীতে সবচেয়ে বেশি বুদ্ধিসম্পন্ন ব্যক্তিও তিনি। নাম তার কিম উং-ইয়ং।
পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। জন্ম ১৯৬৩ সালের ৮ মার্চ, দক্ষিণ কোরিয়ার সিউলে। তিনি বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন জীবিত ব্যক্তি। গিনেস বুক অফ রেকর্ডস অনুসারে, তার বুদ্ধিমত্তার স্কোর ২১০।
মাত্র চার বছর বয়সে তিনি জাপানি, কোরিয়ান, জার্মান ও ইংরেজি ভাষা পড়তে পারতেন। বলতে পারতেন প্রায় ২০০০ ইংরেজি ও জার্মান শব্দ। পাঁচ বছর বয়সে তিনি গণিতের জটিল ক্যালকুলাস সমস্যার সমাধান করেন। এছাড়া তিনি একাধারে চীনা, স্প্যানিশ, ভিয়েতনামি, তাগালগ, জার্মান, ইংরেজি, জাপানি, কোরিয়ান ভাষার দক্ষতা প্রদর্শন করেন।
হানইয়াং ইউনিভার্সিটিতে অতিথি শিক্ষক হিসেবে অধ্যাপনা করেন ৩ থেকে ৬ বছর বয়স পর্যন্ত। মাত্র ৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় ডাক পড়ে তার। ১৩ বছর বয়সে বিশ্ববিদ্যালয় জীবন শেষে কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৫ বছর পূর্ণ হওয়ার আগে ১৯৭৪ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি নাসায় কাজ করেন। ঐ বছরই তিনি পদার্থবিজ্ঞান ছেড়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
কিম পৃথিবীর বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি তার বদলে একটি প্রাদেশিক বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ২০০৭ সাল থেকে তিনি চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর/এসএ-ichchheghuri@banglanews24.com
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|