|

সকল অনিয়মের বিরুদ্ধেই আন্দোলন করবে তরুণরা
18 Feb 2013 06:33:15 AM Monday BdST
শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গণজাগরণ চত্বর থেকে: রোববারর সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন বিল পাশ হওয়াকে শাহবাগের গণজাগরণ চত্বরে আন্দোলনের প্রথম বিজয় বলে মনে করছেন আন্দোলনকারীরা।
তারা বলেন, “আমরা তরুণরাই শাহবাগের গণজাগরণ চত্বরে আন্দোলন শুরু করেছি। রোববার সংসদে আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন হয়েছে। যা আমাদের আন্দোলনের প্রথম বিজয়।”
তবে এ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
তারা বলেন, “একটি কুচক্রী মহল আমাদের মাঝে বিভিন্ন বিষয় এনে এ অন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা তাদের এ ফাঁদে পা দিব না। আমাদের দাবি এখন একটাই যুদ্ধারাধীদের ফাঁসি দেওয়া।”
আন্দোলনকারীদের অভিযোগ কুচক্রী মহল নানান জায়গায় বলে বেড়াচ্ছে দেশে পদ্মা সেতু নিয়ে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য নিয়ে দুর্নীতি এত ইস্যু থাকতে একটি বিষয় নিয়ে এতদিন আন্দোলন করা হচ্ছে কেনো?
আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যে দাবি নিয়ে আন্দোলন শুরু করেছি তা যতদিন পূরণ না হবে আমরা অন্য কোনও বিষয়ে আন্দোলন করবো না। তবে এটাও বলতে চাই এখন থেকে প্রত্যেকটি অনিয়মের বিরুদ্ধে এ তরুণ সমাজ আন্দোলন করবে। সংগ্রামের মাধ্যমে আমরা সোনার বাংলা গড়ে তুলতে চাই।
তারা আরও বলেন, এখন থেকে কেউ কোনো অনিয়ম বা জুলুম করলে তাদের চিন্তা করতে হবে তরুণ সমাজ কী করতে পারে। যতক্ষণ পর্যন্ত আমাদের চূড়ান্ত দাবি যুদ্ধাপরাধীদের ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনও বিষয় নিয়ে আন্দোলন করবো না।
বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩ এসএনএইচ/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|