banglanews24.com Logo

কুয়েতে বাংলাদেশি দূতাবাসের সাহায্যে ধর্মঘট প্রত্যাহার

18 Feb 2013   06:04:57 PM   Monday BdST

নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কুয়েতের বাংলাদেশি শ্রমিকদের ডাকা এক ধর্মঘটকে বাংলাদেশি দূতাবাসের সহায়তায় প্রতিহত করেছে দেশটির শ্রম ও সমাজ মন্ত্রণালয়। বাংলাদেশি পরিচ্ছন্নকর্মীরা রোববার এ বিক্ষোভ করার পরিকল্পনা করেছিলেন।

জানা গেছে, মাসিক বেতন ৬০ দিনার থেকে বাড়িয়ে ৯০ দিনার করার দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ দেওয়ার পরিকল্পনা করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রায় ৫০ হাজার সেদিন কাজে না এসে ঘরেই বসে থাকবেন, এমন তথ্য পেয়ে বাংলাদেশের দূতাবাসের সাহায্যে প্রতিহত করার সিদ্ধান্ত নেয় শ্রমিক সম্পর্ক অধিদপ্তর।

দূতাবাসের প্রতিনিধিরা জলিব আল-সুয়খ, আল-ফারওয়ানিয়া ও খৈতানে পরিচ্ছন্ন কর্মীদের বাসস্থান পরিদর্শন করেন। তারা শ্রমিকদের বোঝান যে আইন অনুসারে প্রবাসী শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য ধর্মঘট পালন করার অধিকার নেই। এর ফলে শ্রম মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

শ্রমিকদের চাকরির চুক্তির শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেন কর্মকর্তারা। তারা পরবর্তীতে মালিকপক্ষকে বেতন বাড়ানোর জন্য অনুরোধ করতে কিংবা চুক্তি শেষ হলে আরও ভালো চাকরি খোঁজার পরামর্শ দেন।

পরে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত