banglanews24.com Logo

‘হুমায়ূন আহমেদের আত্মা আন্দোলনের সঙ্গে আছে’

13 Feb 2013   10:55:42 PM   Wednesday BdST

রহমান মাসুদ ও ইসমাইল হোসেন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: শাহবাগের আনেন্দালন মঞ্চে এসে ‘তুই রাজাকার’, ‘তুই রাজাকার’- স্লোগান দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানালেন জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মঞ্চে আসেন।

হুমায়ূন আহমদের স্মৃতিচারণ করে শাওন বলেন, “তার (হুমায়ুন আহমদ) আত্মা আপনাদের সঙ্গে আছে।”

হুমায়ূন আহমদ একটি নাটকে পাখির মুখ দিয়ে প্রথম ‘তুই রাজাকার’ শব্দটি বলিয়েছিলেন।

শাওনের ‘তুই রাজাকার’ স্লোগানের সঙ্গে উপস্থিত জনতাও কণ্ঠ মিলিয়ে বলেন, “ত্ইু রাজাকার, তুই রাজাকার”।

এর আগে মঞ্চে আসেন অভিনেতা ফারুক আহমেদ, গীতিকার কবির বকুল,  কণ্ঠশিল্পী উর্মি, চম্পা। তারাও আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
এমআইএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত