banglanews24.com Logo

‘যুক্তরাজ্য চায় এ বিচার চলুক’

18 Feb 2013   04:12:50 PM   Monday BdST

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধীদের যে বিচারকার্য চলছে তা যুক্তরাজ্যও সমর্থন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস ওয়ার্সি।

সোমবার রাজধানীর গুলশান-১ এ যুক্তরাজ্য ভিসা সেন্টারে নতুন ভিসা প্রকল্পের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

ওয়ার্সি বলেন, “যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে বিচার চলছে যুক্তরাজ্য চায় তা চলুক। তবে অবশ্যই এ বিচার হতে হবে স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্য। যদি এ বিচার ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়, তবে তা হবে খারাপ। যুক্তরাজ্য সবসময়ই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “২০০৮-এ যে ধরনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করেছিল। যুক্তরাজ্য চায় আগামী নির্বাচনও ঠিক ওইরকমই গ্রহণযোগ্য হবে।”

হরতাল নিয়ে তিনি বলেন, “প্রতিটি মানুষের অধিকার রয়েছে স্ট্রাইক করার, প্রতিবাদ জানানোর। তেমনি প্রতিটি মানুষের অধিকার রয়েছে কর্মস্থলে নিরাপদে গমন করে তার পরিবারের জন্য উপার্জন করার।”

শাহবাগের আন্দোলন নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্য করেন নি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
কেজেড/সম্পাদনা: আসিফ আজিজ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত