|

শাহবাগ নিয়ে সুমনের গান
13 Feb 2013 11:31:25 AM Wednesday BdST
আবুল কালাম আজাদ, নিউজরুম এডিটর বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: মঙ্গলবার বিকেল ৪টা থেকে তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল শাহবাগ ও সারাদেশ। দেশের বাইরেও ছিল একই কর্মসূচী। উর্ধ্বমুখী হাতগুলোর একটাই দাবি -"যুদ্ধাপরাধীদর ফাঁসি চাই"।
গত নয়দিন ধরে চলা আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন অনেকেই। তাদের মধ্যে ভারতীয় গায়ক ও গীতিকার কবীর সুমন একজন।
৮ ফেব্রুয়ারি ‘গণদাবি’ ও ১১ ফেব্রুয়ারি `শাহবাগে রাতভোর" শীর্ষক দুটি গান লিখে ও গেয়ে এদেশের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন। যুগিয়েছিলেন অনুপ্রেরণা, আন্দোলনরত লাখো তরুণদের।
১২ ফেব্রুয়ারির ৩ মিনিটের নিরবতার কর্মসূচিতে তিনি একাত্মতা প্রকাশ করেছেন "৩ মিনিটের জন্য শাহবাগ হল দেশ" শীর্ষক গানের মাধ্যমে। গেয়ে গেয়ে বলেছেন তিনিও শামিল এ আন্দোলনে।
গানটির কথাগুলো নিম্নরুপ-
তিন মিনিটের জন্য শাহবাগ হল দেশ, তিন মিনিটের জন্য দেশটাই শাহবাগ এ হলো নতুন যুগের জন্ম আকাশে পূর্বরাগ। তিন মিনিটের নীরবতা হলো যুগের আঁতুড় ঘর গণতন্ত্রের অভিষেক হবে দুনিয়ায় এর পর। শহীদ যোদ্ধা বীরাঙ্গনারা ইতিহাস জুড়ে জাগে যৌবন যায় ইতিহাস গড়ে আজকের শাহবাগে। দূর থেকে তবুওআমি শামিল শামিল অন্যরাও, বুড়ো সুমনের একটাই কথা আমায় সঙ্গে নাও।
সুমনে তার ওয়েবসাইটে লিখেছেন "The song salutes the three minutes’ silence observed at Shahbag and elsewhere in Bangladesh on 12 Feb 2013. The song salutes the Great Movement that’s going on in Bangladesh. I, a 64 year old songwriter- musician-singer, am learning from the Young People of Bangladesh."
বাংলাদেশ সময়: ফেব্রুয়ারি ১৩, ২০১৩ আরআর/
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|