banglanews24.com Logo

আর্মেনিয়ার প্রেসিডেন্ট সারকিশান পুনর্নির্বাচিত

19 Feb 2013   12:34:35 PM   Tuesday BdST

আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৫৮ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে পুননির্বাচিত হয়েছেন আর্মেনিয়ার ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির নেতা সেরজ সারকিশিয়ান। তবে, মঙ্গলবার সরকারিভাবে ফলাফল প্রকাশের পর তা বিতর্কিত দাবি করে প্রত্যাখ্যান করেছেন সারকিশিয়ান এর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাফি হোভানিসিয়ান।

সোমবারের ভোট গ্রহণের পর মঙ্গলবারের ফলাফল প্রকাশ করে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) বলেছে, দ্বিতীয় স্থান অর্জনকারী হোভানিসিয়ান ৩৬.৭৫ শতাংশ ভোট পেয়ে সারকিশিয়ানের কাছে পরাজিত হয়েছেন।

এছাড়া, কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে সহিংসতার খবরও স্বীকার করেছে নির্বাচন কমিশন।

এ দিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী হোভানিসিয়ান নিজেকে জনগণের যোগ্য প্রেসিডেন্ট দাবি করে বলেছেন, “আমিই আসল বিজয়ী।”

নির্বাচনে কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করে সারকিশিয়ান’র নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি’র মুখপাত্র এডুয়ার্ড শ্যারমাজানভ সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, “নির্বাচনের ফলাফল জনগণের পছন্দের প্রার্থীর দিকেই এসেছে।” এছাড়া, স্বাধীন আর্মেনিয়ার ইতিহাসে সোমবারের নির্বাচনকে শ্রেষ্ঠ নির্বাচন বলেও দাবি করেন শ্যারমাজানভ।

নির্বাচন কমিশনের ফলাফলে দেখা যায়, প্রধান প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি পাঁচ প্রার্থী এক অঙ্কের বেশি শতাংশ ভোটও পাননি।
সবচেয়ে উল্লেকযোগ্য হলো, সাবেক প্রধানমন্ত্রী রান্ত বাগ্রাটিয়ান পেয়েছেন মাত্র ৩ শতাংশ ভোট।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করা সারকিশিয়ান আরও ৫ বছরের জন্য ক্ষমতা গ্রহণ করবেন।

বাংলাদেশ সময় : ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত