banglanews24.com Logo

ঢাবিতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

25 Jan 2013   07:13:40 PM   Friday BdST

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল চত্বরে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
 
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে দৈনিক সমকাল, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ অলিম্পিয়াডে দেশের বিভিন্ন স্কুল-কলেজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
 
উল্লেখ্য, দেশব্যাপী বিভিন্ন স্কুল-কলেজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞানের শিক্ষার্থীরা ২১টি জোনে বিভক্ত হয়ে বেশ কিছুদিন ধরে এই প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্য থেকে প্রথম ১০ ভাগ শিক্ষার্থী আজকের প্রতিযোগিতায় অংশ নেয়।
 
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন ঢাবি উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এমএইচ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত