|

দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেইনি: প্রধানমন্ত্রী
19 Feb 2013 01:30:49 PM Tuesday BdST
স্পেশাল করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিরপুর ক্যান্টনমেন্ট থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা অনিয়ম দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেই নি। সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। মঙ্গলবার মিরপুর ক্যান্টনমেন্টে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১২-১৩ কোর্সের গ্রাজুয়েশন সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ। বিশ্ব শান্তি রক্ষা ও সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আর সে আদর্শকে সামনে রেখে আমাদের সশস্ত্র বাহিনীকে সামনে এগিয়ে যেতে হবে।’’ তিনি বলেন, ‘‘জাতির পিতা একটি সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় উচ্চতর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এ কলেজ প্রতিষ্ঠা লাভ করে। আজ স্টাফ কলেজ আন্তর্জাতিক পরিমণ্ডলে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। এজন্য আমরা গর্ব অনুভব করি।’’ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ১৭৪ জন কর্মকর্তাকে সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৩০ জন কর্মকর্তা রয়েছেন। বাংলাদেশ সময়: ১৩২০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩ আইএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|