banglanews24.com Logo

‘৪২ বছরের পরিচ্ছন্নতা অভিযান’

19 Feb 2013   11:37:14 AM   Tuesday BdST

মনোয়ারুল ইসলাম ও আবু তালহা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরে চলমান আন্দোলনে একই লয়ে ১৫তম দিন সকালেও কবিতা, গান, নাটক, স্লোগান, চিত্রাঙ্কন, গণস্বাক্ষর দিয়ে রাজাকারদের বিরুদ্ধে প্রতিবাদ আর তীব্র ঘৃণা জানাচ্ছেন সব শ্রেণির মানুষ।

আন্দোলনের দ্বিতীয় দিন ৬ ফেব্রুয়ারি শাহবাগের গণজমায়েতের পাশেই বারডেম হাসপাতালের বিপরীতে ফুলের দোকানগুলোর সামনে বসানো ভ্রাম্যমাণ টয়লেটগুলোকে রাজাকারদের নামে নামকরণ করে নতুন ভাষায় প্রতিবাদ জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ টয়লেটের প্রতিটির দরজায় প্রতিবাদী তরুণরা কাগজে লিখে দেয় ‘গো-আযম মূত্রালয়’, ‘কাদের টয়লেট’, ‘সাকা হাগুঘর’ এবং বাঁকি দু’টিতে ‘নিজামী প্রচ্ছাবখানা’।

এসব কাগজে আরও লিখে দেওয়া হয়েছে, ‘এই রাজাকারদের ফাঁসি প্রাকৃতিক কাজের মতোই জরুরি’।

এবার রাজাকারদের নামে তৈরি করা হয়েছে ৫টি ডাস্টবিন। ডাস্টবিনের গায়ে লেখা আছে ‘৪২ বছরের আবর্জনা পরিচ্ছন্নতা অভিযান’।

ডাস্টবিন পাঁচটির নামকরণ করা হয়েছে নিজামী, সাঈদী, গো. আজম, কামারুজ্জামান এবং সাকা চৌধুরীর নামে। পাঁচটি ডাস্টবিনের গায়েই লেখা আছে ‘মেড ইন পাকিস্তান’।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী পিন্টু মিয়া বলেন, “৪২ বছরের আবর্জনা ফেলার জন্য এই পাঁচটা ডাস্টবিনই যথেষ্ট।”

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
এমআইআর/এটি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর  


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত