|

ব্রাজিল ওপেন জিতে ফিরলেন নাদাল
18 Feb 2013 04:05:53 AM Monday BdST
স্পোর্টস ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাউ পাওলো: চোটের সঙ্গে সাত মাস কাটিয়ে রাফায়েল নাদাল কোর্টে ফিরেছেন সদ্যই। ব্রাজিল ওপেন জিতে প্রমাণ করলেন সেই আগের মতোই আছেন তিনি।
সাউ পাওলোর ফাইনালে ডেভিড নালবান্দিয়াকে সরাসরি সেটে (২-০) হারিয়ে চ্যাম্পিয়ন হন নাদাল। একঘণ্টা ১৮ মিনিটের প্রতিদ্বন্দ্বীতার প্রথম সেটে দুইবার পিছিয়ে পড়েও জিতেছেন ৬-২ গেমে। দ্বিতীয় সেটে একটু বেশিই প্রতিযোগিতা হয়। সেট নিষ্পত্তি হয় ৬-৩ গেমে।
১১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা মেক্সিকো ওপেন খেলবেন ২৫ ফেব্রুয়ারি থেকে। চোট থেকে ফিরে সবাসরি কোন বড় টুর্নামেন্টে না খেলে নাদাল বেছে নিয়েছেন এটিপি টুরস টুর্নামেন্টগুলো। ইউরোপে না থেকে চলে গেছেন লাতিন আমেরিকায়। সেখান থেকে ফর্ম নিয়ে ফিরবেন ক্লে-কোর্টে। গত বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের পর আরেকটি সাফল্যের মুখ দেখলেন ২৬ বছরের টেনিস তারকা।
নিজেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত নাদাল বলেছেন,‘আমি অবশ্যই এটা উপভোগ করবো। কারণ গত সাতমাস হাঁটুর চোট নিয়েই আমার সময় কেটেছে।’
২০০৫ সালেও একবার ব্রাজিল ওপেন জিতেছিলেন নাদাল। সেটাকে আবারও মনে পড়ে গেল তাঁর,‘এখানে প্রথম যেবার শিরোপা জিতলাম তখন সবে মাত্র ক্যারিয়ার শুরু করেছি। হয়তো এবারও এখান থেকেই শুরু হলো।’
বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩ এসএ
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|