banglanews24.com Logo

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা পণ্যের চালান আটক

18 Feb 2013   09:55:30 PM   Monday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করায় চট্টগ্রাম বন্দরে একটি কাভার্ড ভ্যান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার বিকেলে কায়ীক পরীক্ষা শেষে কাস্টমস কর্মকর্তারা এ বিষয়ে নিশ্চিত হন।

ঘোষণা বহির্ভূত পণ্য আমদানি করায় সংশ্লিষ্ট আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট‘র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

জানা গেছে, ফেব্রিক্স ঘোষনা দিয়ে কসমেটিক্স আমদানি করে চট্টগ্রামের সাকিব প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ। কায়ীক পরীক্ষা শেষে জালিয়ারিত প্রমাণ পাওয়াতে পণ্যবাহি কাভার্ড ভ্যানটি আটক করা হয়। তবে এর আগে একই আমদানিকারক আরো দু’টি কাভার্ড ভ্যান বন্দর থেকে কৌশলে ছাড়িয়ে নিয়ে গেছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানিকারকের ঘোষণা অনুযায়ী চীন থেকে ১৯ হাজার ৬০৭ কেজি ওভেন ফেব্রিক্স পণ্য আমদানির কথা।  কিন্তু উচ্চ ব্র্যান্ডের কসমেটিকস, টয়লেট্রিজ, ঘড়ি, ব্যাটারি, চার্জারসহ ঘোষনা বহির্ভূত পণ্য নিয়ে আসে আমদানিকারক প্রতিষ্ঠান।  প্রতিষ্ঠানটি আমদানি কাগজে রফতানিকারক হিসেবে হংকং এর লিঙ্ক এন্টারপ্রাইজকে দেখিয়েছে।

বন্দর থেকে চালানটির খালাস কাজে নিয়োজিত ছিল চট্টগ্রাম নগরীর বন্দর ফকিরহাট এলাকার জিএম চৌধুরী মার্কেট’র  সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান আরপি ট্রেডার্স ।

জালিয়াতির মাধ্যমে বন্দর থেকে খালাস হয়ে যাওয়া দু’টি পণ্যবাহি ট্রাক সহ বন্দরে আটক কাভার্ড ভ্যানে পণ্য আমদানি করে কয়েক কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসান বলেন.‘মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করায় আমদানিকারক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।‘

বাংলাদেশ সময়:২১৫৫ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮ ২০১৩

এমইউ/টিসি

 

 

 

 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত