|

কানাডার বরফে আটকে পড়া তিমিগুলো মুক্ত
11 Jan 2013 06:44:13 PM Friday BdST
আন্তর্জাতিক ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: কানাডার উত্তর কুইবেক অঞ্চলের হাডসন উপসাগরের তীরে বরফে আটকে পড়া তিমিগুলো মুক্ত হয়ে হাডসন উপসাগরে চলে গেছে। তবে বিপদমুক্ত হওয়ার জন্য উত্তর আটলান্টিক মহাসাগরে পৌছাতে তাদেরকে পাড়ি দিতে হবে আরও ১০০ কিলোমিটার বন্ধুর পথ।
স্থানীয়দের উদ্ধার অভিযানের পর মুক্ত হয়ে হাডসন উপসাগরে ফিরে যায় তিমিগুলো।
সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার কিলার তিমির একটি দল উত্তর কুইবেকের বরফাচ্ছাদিত অঞ্চল ইনুকজুয়াকের বরফের বৃত্তে আটকা পড়ে।
প্রথমে তিমিগুলোকে দেখার জন্য স্থানীয়রা ‘স্নো-মোবাইল রাইড’ (বরফের মধ্যে খেলার জন্য এক ধরনের গাড়ী-চালনা) এর আয়োজন করলেও শিকারিদের তৎপরতায় বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করে।
ইনুকজুয়াক গ্রামের নেতা টমি পালিসার বলেন, বুধবার কর্তৃপক্ষকে ব্যাপারটি জানিয়ে বরফ ভাঙার জাহাজ পাঠানোর জন্য আহ্বান জানানো হয়। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় এখানে উদ্ধাকারী জাহাজ আসাটা বেশ কঠিনই বটে।
নিকটেই বিশাল জলরাশি থাকায় আমরা নিজেরাই করাত ও ড্রিল মেশিন দিয়ে উদ্ধারকাজ শুরু করি। সারারাতভর কাজ শেষে আমরা সফল হই।
মূল জলরাশির সঙ্গে বরফবৃত্তের সংযোগ করে দিই। তারপর তিমিগুলো হাডসন উপসাগরে ফিরে গেছে।
তবে, এ ঘটনায় বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের ঘটনা এ অঞ্চল থেকে তিমিদের সরিয়ে নেবে। কারণ, হাডসন উপসাগর এলাকা তাদের জন্য বিপদজ্জনক হয়ে উঠেছে।
বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৩ সম্পাদনা : হুসাইন আজাদ ও আবুল কালাম আজাদ, নিউজরুম এডিটর, eic@banglanews24.com
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|