|

খাতভিত্তিক ডাটাবেজ স্থাপনের তাগিদ মহিলা উদ্যোক্তাদের
18 Feb 2013 01:55:53 AM Monday BdST
স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: দেশে নতুন শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রে দক্ষ জনবলের চাহিদা মেটাতে শিল্প মন্ত্রণালয়ে খাতভিত্তিক দক্ষ জনবলের ডাটাবেজ স্থাপনের তাগিদ দিয়েছেন মহিলা শিল্প উদ্যোক্তা সমিতির নেতারা।
রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ তাগিদ দেন।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত সুইস ফাউন্ডেশন ফর টেকনিক্যাল কো-অপারেশন যৌথভাবে এর আয়োজন করে।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
মহিলা শিল্প উদ্যোক্তারা জানান, সরকারি-বেসরকারি উদ্যোগে পরিচালিত বিভিন্ন দক্ষতা উন্নয়নধর্মী প্রশিক্ষণ কর্মসূচির আওতায় দেশে ইতোমধ্যে অনেক দক্ষ জনবল তৈরি হলেও নতুন শিল্প কারখানায় নিয়োগের ক্ষেত্রে এদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পরে। এর সমাধানে তারা উদ্যোক্তাদের দক্ষ জনবল সম্পর্কিত তথ্য সহায়তা দিতে শিল্প মন্ত্রণালয়ে একটি হেল্প ডেস্ক স্থাপনেরও পরামর্শ দেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, “শিল্পভিত্তিক অর্থনীতি বিকাশের জন্য দেশে ব্যাপক হারে দক্ষ মানবসম্পদ প্রয়োজন। এ লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সুবিধা বাড়াতে হবে বহুগুণ।”
ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিয়েছে বলেও জানান শিল্পমন্ত্রী।
তিনি আরও জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ‘বিটাক’ প্রায় ১০ হাজার নারী-পুরুষকে কারিগরি প্রশিক্ষণ প্রদানের প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত প্রায় তিন হাজার প্রশিক্ষিত নারী-পুরুষ ইতোমধ্যে চাকুরি পেয়েছেন।
বিডব্লিউসিসিআই’র সভাপতি সঙ্গীতা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ, বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের প্রোগ্রাম ম্যানেজার ড. নিকোল মেলপাস সুইস ফাউন্ডেশন ফর টেকনিক্যাল কো-অপারেশন এর স্কিলফুল প্রকল্পের ব্যবস্থাপক দেবী প্রসাদ দাহাল, নারী উদ্যোক্তা মাহমুদা খাতুন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এ মেলায় দেশের ১৬টি জেলা থেকে প্রশিক্ষিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্য ও দক্ষতা প্রদর্শন করছেন।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ইউএম/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|