|

শাহবাগের আন্দোলন: স্টকহোমে সংহতি সমাবেশ
19 Feb 2013 08:06:52 AM Tuesday BdST
নিউজ ডেস্ক বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: সুইডেনের স্টকহোমে প্রবাসী বাংলাদেশিরা ঘন তুষারপাত ও প্রচণ্ড হিমেল আবহাওয়া উপেক্ষা করে শাহবাগের প্রজন্ম চত্বরের সঙ্গে একাত্ম প্রকাশ করতে সোমবার সংহতি সমাবেশ করেছে।
১৯৫২ সালের ভাষা সৈনিক থেকে শুরু করে ১৯৭১ এর মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, ৩ লাখ বীর বীরাঙ্গনা এবং ২০১৩ সালে সর্বশেষ শহীদ ব্লগার রাজীব হায়দার স্মৃতির উদ্দেশে ৩ মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশে ব্লগার রাজীব হায়দার ছবিতে লাল গোলাপ দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সমাবেশস্থল জয়বাংলা ধ্বনিতে মুখর হয়ে ওঠে। বিভিন্ন ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুনে চারপাশ বর্ণিল হয়ে ওঠে। লালসবুজের পতাকায় সমস্ত এলাকাটি এক অপূর্ব রূপ ধারণ করে। গান, কবিতা আবৃত্তি এবং সমস্বরে কোরাস সঙ্গীতে এলাকাটি মুখর হয়ে ওঠে।
ক তে কাদের মোল্লা- তুই রাজাকার, গ তে গোলাম আযম- তুই রাজাকার তুই রাজাকার, ন তে নিজামী তুই রাজাকার, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, ৭১ এর আলবদর এই মুহূর্তে বাংলা ছাড়, মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাই নাই, নতুন প্রজন্মের বাংলায় রাজাকারের ঠাই নাই, রাজাকারের ফাঁসি চাই ফাসি চাই, ফাঁসি ছাড়া অন্য কোন দাবি নাই ইত্যাদি স্লোগান দেন সমাবেশে অংশগ্রহণকারীরা।
সমাবেশ থেকে সরাসরি টেলিফোনের মাধ্যমে এবং লাইভ প্রোগ্রামে শাহবাগের সঙ্গে সংযোগ স্থাপন করে সুইডেনের সংহতি ব্যক্ত করা হয়।
এ সময় মোম বাতি প্রজ্বলনের মাধ্যমে শপথ গ্রহণ করা হয়। রাজাকারমুক্ত বাংলাদেশ না গড়া পর্যন্ত সংগ্রাম সংহতি অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।
সমাবেশে সংহতি বক্তব্য প্রদান করেন ড ফরহাদ আলী খান, শেখ তাসলিমা মুন, ড. বিপ্লব শাহনেয়াজ, মুক্তিযোদ্ধা জনাব আখতার জামান, মাহবুব আরিফ, মৃদুল ভট্টাচার্য, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মহিবুল ইয়াজদানি খান ডাবলু, নাহার মমতাজ, গোলাম আম্বিয়া ঝন্টু ও লুতফর রহমান প্রমুখ।
নতুন প্রজন্ম থেকে বক্তব্য প্রদান করেন প্রবীর দাস, আদনান, জোবাইদুল হক সবুজ।
শাহবাগ প্রজন্ম চত্বরের সঙ্গে যোগাযোগ রেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথাও বলেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩ সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর; এনএস eic@banglanews24.com
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|