banglanews24.com Logo

চৌমুহনী পৌর আ’লীগের সম্মেলন

18 Feb 2013   01:28:45 AM   Monday BdST

জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে আক্তার হোসেন ফয়সল সভাপতি পদে ও আবু বকর ছিদ্দিক টিপু সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রোববার দিনভর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চৌমুহনী পাবলিক হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি সায়দুল হক সাদুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ডা. এবিএম জাফর উল্যাহ, চৌমুহনী পৌর মেয়র ও বেগমগঞ্জ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণ, জেলা আওয়ামী লীগ সহসভাপতি এটিএম এনায়েত উল্যাহ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, আবু তাহের ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা প্রমুখ।

এর আগে চৌমুহনী পৌর আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন কাজলের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম সেলিম।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮,২০১৩
ফয়জুল ইসলাম জাহান/সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর- মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত