banglanews24.com Logo

ফুলবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

19 Feb 2013   09:39:19 AM   Tuesday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে উকিল সরকার (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাশীপুর বিওপির বিজিবি জওয়ানরা।

উকিল সরকার ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার শিউটি-২ গ্রামের বাসিন্দা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার কাশীপুর সীমান্তে সোমবার দিবাগত রাত ১১টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪২ এর কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় উকিল সরকারকে আটক করে বিজিবির টহল দল।

কাশীপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়ের করে মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত