banglanews24.com Logo

বিজ্ঞাপনে শাকিব-ববি

18 Feb 2013   06:48:20 PM   Monday BdST

বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজ্ঞাপনচিত্রে জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন শাকিব খান ও ববি। ১৯ ফেব্রুয়ারি থেকে বিএফডিসিতে এ বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হবে। বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে শাকিব খান চলচ্চিত্রের নায়ক আর নায়িকা ববি। তারা একটি ছবির শুটিং করছিলেন। এমন সময় সন্ত্রাসীরা তাদের হামলা করে। তখন শাকিব পাওয়ার ড্রিংকস খেয়ে সন্ত্রাসীদের হাত থেকে নায়িকাকে রক্ষা করেন।

আনিসের পরিচালনায় এ বিজ্ঞাপনচিত্রের জিংগেল তৈরি করছেন হাবিব ওয়াহিদ। শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি সবকটি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময় : ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
জিআর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত