banglanews24.com Logo

এক টেস্ট হাতে রেখেই সিরিজ দ. আফ্রিকার

18 Feb 2013   04:41:10 AM   Monday BdST

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকায় পা রাখার পর থেকেই খারাপ সময় যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের। প্রথম টেস্টের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪৯ রানে। ওই টেস্ট হেরেছে ২১১ রানের বিশাল ব্যবধানে। সিরিজ বাঁচানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল দ্বিতীয় টেস্ট খেলতে। এবারও মাঠে মারা। রোববার দ্বিতীয় টেস্ট চার উইকেটে হেরে তিন ম্যাচের সিরিজ খোয়ালো ২-০ তে।

পাকিস্তান: ৩৩৮ ও ১৬৯ রান
দক্ষিণ আফ্রিকা: ৩২৬ ও ১৮২/৬
ফল: দক্ষিণ আফ্রিকা চার উইকেটে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ২-০ তে জয়ী  

কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে চতুর্থ দিন পর্যন্ত গড়িয়েছে দ্বিতীয় টেস্ট। কিছুটা প্রতিদ্বন্দ্বীতাও হয়েছে। প্রথম ইনিংসে ১২ রানের লিডও পেয়েছিল পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে ৩৩৮ রানে গুটিয়ে যায় সফরকারী দল। এরপর স্বাগতিকদের বেঁধে ফেলে ৩২৬ রানে।

এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসটাকে বেশিদূর টানতে পারেননি মিসবাহ উল হকরা। ডেল স্টেইন, ভার্নন ফিল্যান্ডার এবং রবিন পিটারসনের বোলিং তোপের মুখে ১৬৯ রানে সবগুলো উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

এই টেস্টের দুই ইনিংস মিলে নয়টি (পাঁচ ও চার) উইকেট শিকার করেন ফিল্যান্ডার। মর্কেল ও পিটারসন চারটি করে এবং স্টেইন দুই ইনিংসে পেয়েছেন পাঁচ উইকেট।

সিমিং কন্ডিশন পেয়ে পাকিস্তানের বোলাররাও লড়াই জমিয়ে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ছয় উইকেট হারিয়ে ফেলে। পাকিস্তানের সাঈদ আজমল এই টেস্ট ১০ উইকেট (ছয় ও চার) পেয়েছেন।

রবিন পিটারসন হয়েছেন দ্বিতীয় টেস্ট সেরা ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত